দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজকে ঘিরে একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তের উদ্যোগ নিয়েছে নাটোর জেলা বিএনপি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে এমপি আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নাটোর জেলা বিএনপির নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, নৈতিক স্খলনজনিত অভিযোগের বিষয়টি জেলা বিএনপি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে প্রতিবেদন কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। কেন্দ্রীয় নেতারাই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আসাদুজ্জামান আসাদ আরও বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা বিএনপির এমপি আব্দুল আজিজকে দলীয় পদ থেকে বহিষ্কার করার ক্ষমতা নেই। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় কমিটির। তাই পুরো বিষয়টি লিখিতভাবে কেন্দ্রকে জানানো হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এমএস/